টঙ্গীর মরকুন-শিলমুন সড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া ১০ টাকা বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মরকুন এলাকায় ঢাকা-কালীগঞ্জ সড়কে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এলাকাবাসীর অভিযোগ, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত ভাড়া আগের মতো ১০ টাকায় নামিয়ে আনার জোর দাবি জানান তারা।