মধুপুরে মাদক ও সামাজিক অপকর্মের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় মধুপুর পৌর শহরের টেংরি সিএনবি মোড়ে স্থানীয় এলাকাবাসী এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান।

এতে বক্তব্য রাখেন রানিয়াদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদিসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মাদক ও সামাজিক অপকর্ম একটি কঠিন ব্যাধি। মাদকের ক্রেতা-বিক্রেতা যেই হোক না কেন, তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। মাদককে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এ সময় যুবসমাজ, ছাত্র, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।