পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন জানিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশ হাইকমিশন (ইসলামাবাদ), উপ-হাইকমিশন (করাচি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরবচ্ছিন্ন যোগাযোগ ও প্রচেষ্টার ফলেই এই সফলতা অর্জিত হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই রপ্তানি সুযোগ উন্মুক্ত হওয়ার ফলে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফল আমদানির পথ সুগম হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।