বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের অন্যতম কারিগর জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর যশোরের দড়াটানা জামে মসজিদে পারিবারিক উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে যশোরের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মুনাজাতের আগে যশোরের বিশিষ্ট আলেমরা বক্তব্যে তরিকুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম তাঁর কর্ম, আদর্শ ও জনসম্পৃক্ততার মাধ্যমে এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। বিশেষ করে যশোরের আলেম সমাজের প্রতি তাঁর শ্রদ্ধা ও আন্তরিকতা ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস ও বারান্দিপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ ছাড়া যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম আজাদ, তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বিশিষ্ট আলেম মুফতি নাসিরুল্লাহ, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান এবং জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।