রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, দুর্বৃত্তরা উড়ালসেতু থেকে দুটি ককটেল নিচে ফেলে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।