সরকার নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নম্বর ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আগের সব ল অফিসারের নিয়োগ আদেশ বাতিলপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হলো।