জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উত্তরার মুগ্ধ মঞ্চে দিনব্যাপী ‘জুলাই এক্সিভিশন’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। "জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা" এই প্রদর্শনীর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে প্রদর্শনীর সূচনা করেন। শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন যৌথভাবে দিনব্যাপী এই জুলাই প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: শহীদ আব্দুন নূরের বাবা — মাওলানা বাশার, শহীদ আসাদুল্লাহর স্ত্রী — ফারজানা আক্তার, শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা — বিলকিস জামান, শহীদ নাইমা সুলতানার মা — আইনুন নাহার, শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা — রুপালি আক্তার
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উত্তর যুগ্ম আহ্বায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারিখ হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জুবায়ের সজীব, ইমরান হোসাইন ইমু, আহমেদ সামরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই-আগস্টের খুনিদের দ্রুত বিচার এবং জুলাই সনদের বাস্তবায়নের জোরালো দাবি জানান।
দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে: বিকাল ৪:০০ টা: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা: কাশিদা ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ "কাওয়ালী সন্ধ্যা"। রাত: "বিদ্রোহের উত্তরা" শিরোনামে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন।
উত্তরাসহ আশেপাশের সকল এলাকাবাসী ও সুধীজনকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।