শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ভিডিও ধারণ করায় বিজয় টিভির জাজিরা প্রতিনিধি জুয়েল মিয়াকে মারধর করা হয়।
গত বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কর্মসূচি চলাকালে কাছাকাছি স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে এসে হামলা চালায়। এ ঘটনার ভিডিও করার সময় সাংবাদিক জুলের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।