রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম (৫১), ওমর ফারুক (৩৮), আব্দুর রহিম (৩৫), রতন দেওয়ান (৩০), সজিব (১৯), রমজান, জাফর, সানী, দেলোয়ার হোসেন (৩২), রাজু (২৮), শরীফুল ইসলাম মাহিম (২৫), শরীফুল ইসলাম (৩২), আহম্মদ ধ্রুব (৩২), তানভীর আহমেদ (১৯), নয়ন (২৫), আ. সালাম (২৭), রাজু ইসলাম (২৩), পিয়ার আলী (১৯), শাহিন (২০), আব্দুর রহমান শুভ (২৩) এবং রাফসান (২০)।

পুলিশ জানায়, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।