আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের পূর্বের মূল্য বহাল থাকবে, ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা, অকটেনের: প্রতি লিটার ১৪৫ টাকা, পেট্রোল: প্রতি লিটার ১৪০ টাকা, কেরোসিন: প্রতি লিটার ১৩৫ টাকা।
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসেই ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে গত ১ জুন ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল, যা জুলাই মাসের পর আগস্ট মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!